ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 3, 2026 - 5:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

শ্যামনগর:সাতক্ষীরার শ‌্যামনগর উপজেলার উপকূলীয় প্রত‌্যান্ত এলাকা দূ‌র্যোগ প্রবণ গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা সাইক্লোন শেল্টার (দৃ‌ষ্টিনন্দ‌ন) প্রাঙ্গণে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রো‌দেলা ফাউন্ডেশ‌নের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

। শুক্রবার (৩ জুলাই ২০২৬) তা‌রি‌খে দিনব‌্যাপী এ মেডিকেল ক্যাম্পে রোগী দে‌খেন অ‌ভিজ্ঞ এম‌বি‌বিএস ডাক্তার নওয়াব আলী। উপ‌স্থিত ছি‌লেন তরুণ সমাজ‌সেবক রো‌দেলা ফাউন্ডেশ‌নের প‌রিচালক মোঃ সালাহ উদ্দিন লিটন ও সংগঠ‌নের সদস‌্য সেচ্ছা‌সে‌বীগণ। ১৮১ জন দ‌রিদ্র রোগী ফ্রি চি‌কিৎসা সেবা গ্রহণ ক‌রেন। দূর্গম ও প্রত‌্যন্ত গাবুরা ইউনিয়‌নে তেমন কোন চি‌কিৎসা সেবা নাই,

দূ‌রের শহ‌রে যে‌য়ে জা‌টিল ক‌ঠিন রোগী‌দের ডাক্তার দেখা‌তে হয়। গ্রা‌মে এ ফ্রি চি‌কিৎসা সেবা অনু‌ষ্ঠিত হওয়ায় খুব খু‌শি এলাকার মানুষ। চি‌কিৎসা নি‌তে আসা পারুল আক্তার (৪০) ব‌লেন আমরা গ্রা‌মে ব‌সে এম‌বি‌বিএস ডাক্তার দেখা‌তে পে‌রে‌ছি এটা‌তে আমি খুব খু‌শি। আমরা গরীব মানুষ শহ‌রে যে‌য়ে ডাক্তার দেখা‌নোর মত সমর্থ নাই। ইব্রা‌হিম খ‌লিল ব‌লেন গ্রা‌মে কোন গ্রাম‌্য ডাক্তারও নাই, নানা অপ‌চি‌কিৎসায় ভো‌গে মানুষ, ফ্রি সেবা পে‌য়ে অ‌নেক খু‌শি।

উলেখ‌্য রো‌দেলা ফাউন্ডেশ গাবুরায় শিক্ষা, স্বাস্থ‌্য, সামা‌জিক ও ধর্মীয় প্রতিষ্ঠান বি‌নির্মান, রাস্তাঘাট উন্নয়নসহ নানা সেবামুলক কাজ কর‌ছেন। সংগঠ‌নের প্রতিষ্ঠাতা ও চেয়ারম‌্যান বি‌ষিষ্ট সমাজ সেবক প্রবাসী মোঃ র‌বিউল ইসলাম র‌বি। রো‌দেলা ফাউন্ডেশন তরুণ‌দের প্রচেষ্টা অনুপ্রেরণার উৎস এবং স্বেচ্ছাসেবক নির্ভর উদ্যোগগুলোর জন্য একটি মাইলফলক, যা উপকু‌লের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করবে।