নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন অনুষ্ঠিত
মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃদৈনন্দিন জীবনের শত ব্যস্ততা ও খবরের অবিরাম চাপ পেছনে ফেলে অকৃত্রিম আনন্দ ও সৌহাদ্যের পরিবেশে অনুষ্ঠিত হলো নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের মাসিক সভা ও পিকনিক। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে ও সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ব্যাতিক্রমী এই আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের মাসিক সভা ও বনভোজন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সান্ধ্যকালীন এই আয়োজনে গনমাধ্যমকর্মীরা স্বতস্ফ’র্তভাবে অংশ নেন
এবং আনন্দঘন সময় কাটান। অত্র ক্লাবের সভাপতি নাসিম আলী সভাপতিত্বে অসাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন এর সঞ্চালনায়
শুক্রবার (৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কসবা গ্রামপল্লীতে প্রেসক্লাবের সকল সদস্যদের অংশগ্রহনে একটি চমৎকার প্রাকৃতিক পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে এই সভা ও
পিকনিক সম্পন্ন হয়। প্রেসক্লাবের এই সভার প্রধান অতিথি ছিলেন, সাংবাদিক কল্যাণ তহবিলে নাচোল- গোমস্তাপুর ও ভোলাহাট এর সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। এ সময় নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির
উপর জোর তাগিদ আরোপ করেন।
এছাড়া ক্লাবের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব, ক্লাবের উন্নয়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্যদের যে কোন সমস্যা বা পারস্পারিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
পিকনিকের মূল আকর্ষন ছিল প্রীতি আড্ডা, স্মৃতিচারণ, খেলাধুলা এবং র্যাফেল ড্র। উপস্থিত সদস্যরা পেশাগত দায়িত্ববোদ ও বস্তনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেন এছাড়াও নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আলোচনা হয়। তরুন ও প্রবীন সাংবাদিকদের মেলবন্ধনে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহনকারী সদস্যরা জানান, এমন আনন্দময় আয়োজন সাংবাদিকদের মাঝে পারস্পারিক ঐক্য ও সৌহাদ্য আরো সুদৃঢ় করবে এবং তাদের কর্মসম্পৃহা বহুগুন বাড়িয়ে দেবে। ভবিষ্যতেও এমন সুন্দর ও প্রাণবন্ত আয়োজন
অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।








