ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে জাল টাকা দিয়ে মাদক ক্রয়ের চেষ্টা,পুলিশের হাতে গ্রেফতার ১ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 7, 2026 - 1:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে ৬ জুলাই সোমবার গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় মাদকদ্রব্য ইয়াবা টেবলেট কেনার বাংলাদেশেী ৭৫ হাজার জাল টাকাসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ,সূত্রে জানাজায় উপজেলার পাথরডুবী ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদককারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে আসছিলো। সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেল এএসপি মো: মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার এসআই(নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বিষয়ে ছায় তদন্ত শুরু করে। তদন্তের প্রেক্ষিতে ৬ জুলাই রাত প্রায় ১২ টার দিকে উক্ত ঢেবঢেবি বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা রাস্তা থেকে মো: আনোয়ার নামে ১ জনকে বাংলাদেশি ৭৫,০০০/- (পচাত্তর হাজার টাকা) জাল নোটসহ জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান বাংলাদেশি জাল নোট দিয়ে ভারতীয় সীমান্তের কাটাঁতার সংলগ্ন বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা ক্রয় করে বাংলাদেশে এনে বিক্রি করেন। তিনি কাটাঁতার অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার প্রস্তুতিও নিচ্ছিলেন।গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে জাল নোট জিম্মায় রাখার অপরাধে দন্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আনোয়ার উপজেলার পাথরডুবী ইউনিয়নের কানিবাড়ি, মঈদাম এলার কুদ্দুস মিয়ার ছেলে।

 

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি জনাব মুনতাসির মামুন মুন বলেন সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা মূলত ঠগ প্রকৃতির। এরা প্রতিনিয়ত নিজেরা নিজেদের ঠকানোর চেষ্টা করে। তাছাড়া সীমান্তের মাদক ও চোরাকারবারিরা মূলত শতভাগ মুনাফা অর্জনের জন্য বাংলাদেশি জাল নোট ব্যবহার করে। সীমান্ত অঞ্চলে বসবাসরত জনসাধারণকে অত্যন্ত সতর্কতার সহিত মুদ্রা লেনদেন করা উচিত।তিনি এসময় উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা চান এবং বলেনে এই অভিযান অব্যাহত থাকবে।