ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধুর মৃত্যু।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 7, 2026 - 2:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার
মাহহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা আক্তার (২০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্ৰামের  সাইফুল শিকদারের স্ত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে খুলনা- ঢাকা রেল লাইনের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আবু জাফর জানান, মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করি। যতটুকু জানতে পেরেছি তিনি রেললাইন ধরে হাটছিলেন বলে আশপাশের লোকজন বলছিল। ওই গৃহবধূর এক বছর আগে ভাঙ্গার কাপুড়িয়া সদরদী গ্ৰামে বিয়ে হয়।
ভাঙ্গা রেলওয়ে থানার উপ পরিদর্শক সাপুর আহমেদ জানান, খুলনা থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে ফাতেমা আক্তার নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছি।