পাঁচবিবিতে জুলাই শহিদ দিবস-২৬ অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জুলাই আন্দোলনে আত্মদানকারী শহিদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২৬ উদযাপন করা হয়। বৃহস্পতিবার সকালে পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান, বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলী এবং জুলাই আন্দোলন দমাতে বিশেষ আইনে পুলিশ জেলায় প্রথম আটককৃত বিএনপির নেতা মোঃ আঃ আলিমসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে বলে বক্তব্য রাখেন অতিথিগণ।
সভা শেষে জুলাই আন্দোলনে জীবন দেওয়া শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।








