ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় ধনাইখালী নদীর ভয়বহ ভাঙন পরিদর্শনে ইউএনও 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 22, 2026 - 4:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

মামুন কৌশিক, নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ধনাইখালী নদীর ভাঙনে ফসলি জমি হারিয়েছেন বহু কৃষক। বর্ষা মৌসুম আসলেই ধনাইখালী নদীর ভাঙন তীব্র রুপ ধারণ করে।আজ ২২ জুলাই সাহতা নয়াপাড়া এলাকায় ধনাইখালী নদীর ভাঙন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। এসময় তিনি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ উবায়েদ উল্লাহ খান , সাহতা ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা  এ. এস. এম. গোলাম হোসাইন, ইউপি সদস্য জিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ জুলাই সাহতা নয়াপাড়া জামে মসজিদের সামনে ধনাইখালী নদীর  ভাঙনের কারণে চলাচলের রাস্তা সহ ফসল জমি বিলীন হয়ে যায়। ফলে নদীর পানি সরাসরি প্রবেশ করে তলিয়ে যায় অন্তত দশ গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি।

পরিদর্শনে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। এ সময় ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।