ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন এটিএম আব্দুল বারী ড্যানি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 23, 2026 - 7:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

মামুন কৌশিক, নেত্রকোনাঃ  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের  নতুন চেয়ারম্যান হিসেবে নেত্রকোনার কৃতি সন্তান  এটিএম আব্দুল বারী ড্যানিকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (সংশোধন) আইন ২০১৫ এর ধারা ৭(১) অনুযায়ী এটিএম আব্দুল বারী ড্যানিকে অন্য কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী বা আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম- সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ বছরের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদার চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হল।

এতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।