ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ১০:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 1:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার বাসস্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম নাজমুল হক নাজু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাচ্চু রহমান মোল্লা, আজাহার হোসেন, ফজলে রাব্বি তুষার, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল সালাম, সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ আলী এবং ছাত্রদলের সভাপতি হান্নান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ও আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের স্মরণ করেন।
এ সময় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে মিথ্যা মামলায় ভুক্তভোগী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।#