ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 1:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকেকারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সুচিয়া পাড়া এলাকার মো. নজরুলের ছেলে ওবায়দুল (৩৪) এবং দক্ষিণ নোওগাঁও এলাকার মৃত জাফর আহাম্মদের ছেলে সাইফুদ্দিন (রুবেল) (৩০)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।