ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পবিপ্রবি’র প্রথম উপাচার্য হান্নান ভূঁইয়ার দাফন সম্পন্ন  দেশবরেণ্য শিক্ষাবিদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 31, 2026 - 3:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়ার জানাজা নামাজ অদ্য ২৮ আগস্ট  পবিত্র জুমা নামাজ বাদে  ধানমন্ডি ৪ নম্বর সেক্টরের  বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়।তাঁর জানাজা নামাজে অসংখ্য  ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, পবিপ্রবি’র সাবেক শিক্ষক  ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মো:সফিউল ইসলাম আফ্রাদ, পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সভাপতি আবুবকর সিদ্দিক,পটুয়াখালী কৃষি কলেজের সাবেক জিএস ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য কৃষিবিদ মো: কামরুজ্জামান জনি, পবিপ্রবি’র  ডেপুটি রেজিস্ট্রার ড. মো:শফিকুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরে তাঁকে আজিমপুর কবরস্থানে  দাফন করা হয়েছে।

উল্লেখ্য,  দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়া (৮০) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল আনুমানিক রাত সাড়ে ৬ টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বিশেষ করে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে এক অপূরনীয় ক্ষতি  হয়েছে।

প্রফেসর ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের   প্রথম উপাচার্য ছিলেন।তিনি দক্ষিণবঙ্গের একটি নবীন বিশ্ববিদ্যালয়কে তাঁর দূরদর্শী নেতৃত্ব,অক্লান্ত পরিশ্রম এবং প্রজ্ঞা দিয়ে আমেরিকান কোর্স কারিকুলাম আদলে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন।তাঁর হাত ধরেই পবিপ্রবি প্রতিষ্ঠানটি আজ একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করেছে।তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদের বিদায় সকলকে ব্যতিথ করেছে।