রাঙ্গুনিয়া রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জাবের শিকদার। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন।
শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইয়াহিয়া সরোয়ার, প্রবাসী রুবেল সিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ এবং সন্তানদের শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিতরণ করা হয়।








