মির্জাপুরে মহাসড়কের ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় ছেলে নবজাতকের লাশ উদ্ধার
সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কিছুদিন আগেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে শুভূল্যা নামকস্থানে আরেকটি নবজাতকের লাশ পাওয়া গেলেও এ যেন থামছে না। প্রতিনিয়ত কোথাও না কোথাও লাশের খবর পাওয়া যায় পত্র পত্রিকায়। দেশের দূর্বল আইনকে দোষারোপ করছে সাধারণ জনগণ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে প্রথমে একটি সাদা ব্যাগের ভিতর মৃত অবস্থায় দেখেতে পায় স্থানীয়রা। পরে নবজাতকের লাশ কুকুর যেন না খেয়ে ফেলে এজন্য এক পথচারী তার গায়ের গামছা দিয়ে মূখ ডেকে দেয়। এমন তথ্যদেন লাশ দেখতে আসা এক প্রত্যক্ষদর্শী। জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন, এখন পর্যন্ত নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার করা নবজাতকের লাশটি স্বাভাবিক অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে সে বিষয়েও তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি, তবে তদন্ত চলছে।








