ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ৪:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহসানের সঙ্গে দুপুরের খাবারে মার্কিন রাষ্ট্রদূত, প্লেটে ইকবালের কাচ্চি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 19, 2026 - 1:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তাঁর প্লেটে ছিল রাজধানীর জনপ্রিয় ‘ইকবাল বিরিয়ানি হাউজ’-এর কাচ্চি বিরিয়ানি।

শুক্রবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের একটি ছবি শেয়ার করে ইকবালের কাচ্চি বিরিয়ানির প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন দূতাবাসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন। এর আগে তিনি বরিশালে ভাজা ইলিশ ও রসমালাই এবং ঢাকায় রাবড়ি-মালাইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন।

মার্কিন দূতাবাসের এসব উদ্যোগের লক্ষ্য হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারের বিষয়টি তুলে ধরা হয়েছে।