ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনা জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 20, 2026 - 6:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:নেত্রকোণা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাচাই ও আইনী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে জেলা পুলিশ সুপার কার্যালয়সহ বিভিন্ন থানা পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

রবিবার (২০ সেপ্টেম্বর , ২০২৬ খ্রি.) জেলায় পরিদর্শনে গিয়ে তিনি দিনভর বিভিন্ন কর্মসূচীত যোগ দিয়ে ব্যস্ততম সময় অতিবাহিত করেন। কর্মসূচির অংশ হিসাবে তিনি প্রথমে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

নেত্রকোণা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের অংশগ্রহণে রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভায় ডিআইজি উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তা বাস্তবায়ন নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রেঞ্জ ডিআইজি। গাছ বিতরণকালে ডিআইজি বলেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, কাঠসহ অসংখ্য প্রয়োজন পূরণ করে বৃক্ষ। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

তিনি নিজের ছাত্রজীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের কথা তুলে ধরে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান।

পরে তিনি পুলিশ সুপারের কার্যালয়, নেত্রকোণা জেলার মানচিত্রের মনুমেন্ট এর ফলক উন্মোচন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে একটি ফুলের চারাও তিনি রোপন করেন। এসময় জেলা পুলিশ নেত্রকোণার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।