ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুর পক্ষে ভোটারদের মতবিনিময় সভা
আরিফ রব্বানী ময়মনসিংহ:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন বিগত আওয়ামী সরকারের আমলের বারবার কারানির্যাতিত রাজপথের লড়াকু নেতা ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম-আহ্বায়ক, কোতুয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কোতুয়ালী থানা বিএনপির বর্তমান যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ মুনজুরুল ইসলাম (কাজী মুঞ্জু)।
শুক্রবার (২৫ শে সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাবখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড চৈতালির মোড় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ময়মনসিংহ কোতুয়ালী থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনজুরুল ইসলাম বলেন- আমি ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই না,আমি আপনাদের সেবক হতে চাই। তিনি বলেন- আমি বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের সমর্থন না থাকলে কারো পক্ষেই এগিয়ে যাওয়া সম্ভব নয়,আমাকে চেয়ারম্যান সাহেব ডাকতে হবে না,মুঞ্জু ভাই ডাকলেই চলবে, আমি নেতা বা চেয়ারম্যান নয়- আপনাদের ভাই হয়েই পাশে থাকতে চাই।
স্থানীয় বিএনপি নেতা আঃ কাদিরের সভাপতিত্বে সভায়
মুনজুরুল ইসলাম মুঞ্জু তার বক্তব্যে আরো বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দীর্ঘ রাজপথের আন্দোলন-সংগ্রামে আমরা কখনো পিছিয়ে যাইনি। বিগত সরকারের শাসন আমলে একাধিকবার রাজনৈতিক হয়রানি ও জেল-জুলুম সহ্য করেও তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের পাশে নিয়ে রাজপথে সক্রিয় থেকেছি। কোনো রক্তচক্ষু আমাদের এই আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।”
মোঃ আব্দুল আওয়াল মাস্টারের সঞ্চালনায়,
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ ইব্রাহিম খলিল।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চূড়খাই আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব আলী (ছোটন), ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল মতিন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আঃ আমিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুনসুর মিয়া, ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মানিক ফকির, আলহাজ্ব শরাফউদ্দিন শেখ, এনামুল শেখ, শামসুল মেম্বার ও ঈশা খা মেম্বার,মোশারফ হোসেন বাপ্পীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে মুহাম্মদ মুনজুরুল ইসলাম (কাজী মুঞ্জু)-র কোনো বিকল্প নেই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মুঞ্জুরুল ইসলামকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
জনবান্ধব নেতা মুনজুরুল ইসলাম (কাজী মুঞ্জু) রাজনৈতিক জীবনের দীর্ঘ পরিক্রমায় মুহাম্মদ মুনজুরুল ইসলাম ময়মনসিংহ মহাবিদ্যালয় ছাত্রদলের সক্রিয় ছাত্রনেতা হিসেবে রাজনীতির সূচনা করেন। পরবর্তীতে তৃণমূল সংগঠক হিসেবে তিনি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ১২নং ভাবখালী ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং কোতুয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কোতুয়ালী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।








