ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৬ - ৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ পেলেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 26, 2026 - 1:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

জিয়াউল কবীর : পেশাগত নিষ্ঠা, সাহসিকতা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিধান করলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম। আজ শনিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এ পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর গলায় পদক পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কর্মক্ষেত্রে অদম্য সাহস ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার নিখুঁত তদন্ত, অপরাধ দমনে উদ্ভাবনী পদক্ষেপ এবং সেবামূলক কাজে অনন্য ভূমিকার জন্য তাঁকে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো।

​উল্লেখ্য, রাজশাহী রেঞ্জে যোগদানের আগে মোঃ আশিক সাঈদ অত্যন্ত সফলতার সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা সহজীকরণে তাঁর উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়। সেই অভিজ্ঞতার আলোকেই রাজশাহী রেঞ্জের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কিশোর গ্যাং দমন, অনলাইন জুয়া বন্ধ ও মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

​ডিআইজি মোঃ আশিক সাঈদের এ অর্জনে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে রাজশাহী রেঞ্জের আওতাধীন আটটি জেলার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে। তাঁদের মতে, এ সম্মাননা শুধু একজন কর্মকর্তার স্বীকৃতি নয়, বরং পুরো রেঞ্জ পুলিশের কাজের গতি ও মনোবল বহুলাংশে বাড়িয়ে তুলবে। পদক প্রদান অনুষ্ঠানে সাংবাদিক দের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।