ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 26, 2026 - 5:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)বিশ্বখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসবাস করতে চান বলে জানিয়েছেন তার মা মে মাস্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইলন মঙ্গল গ্রহে একটি শহর গড়ে সেখানে বসবাসের স্বপ্ন দেখেন।

মে মাস্ক বলেন, তার ছেলে ছোটবেলা থেকেই মহাকাশ ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে বড় ধরনের চিন্তা করতেন। তিনি জানান, ইলন যখন বলেছিলেন যে তিনি মহাকাশে স্যাটেলাইট পাঠাবেন, তখন তিনি এর প্রয়োজনীয়তা জানতে চেয়েছিলেন। ইলন তাকে বোঝান, দুর্গম কোনো জায়গায় মানুষ বিপদে পড়লে যোগাযোগের সুযোগ না থাকায় জীবনহানি ঘটতে পারে।

ইলন মাস্ক বর্তমানে টেসলা, স্পেসএক্সসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের অন্যতম বড় লক্ষ্য হলো ভবিষ্যতে মানুষকে মঙ্গলে পাঠানো এবং সেখানে দীর্ঘমেয়াদি মানব বসতি গড়ে তোলা।

এদিকে মে মাস্কের নতুন স্মৃতিকথা ‘Timeless’ নিয়েও সম্প্রতি আলোচনা হচ্ছে। বইটিতে তিনি নিজের জীবনের নানা অভিজ্ঞতা, তিন সন্তানকে একক মা হিসেবে বড় করা, কঠিন দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবং দীর্ঘ কর্মজীবনের কথা তুলে ধরেছেন।

মে মাস্কের মতে, ইলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি সবকিছু জানেন না। তবে মঙ্গল গ্রহে বসবাসের ইচ্ছার কথা ইলন নিজেই তাকে জানিয়েছেন।

Inline image