ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 28, 2026 - 1:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ:ময়মনসিংহে পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ এর প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ক্রিকেট খেলার প্রাণবন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি হবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ, কে, এম মাহবুবুল আলম, অতিরিক্র জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুললাহ আল মামুন, ওসি কোতোয়ালী মোহাম্মদ শিবিরুল ইসলাম, ওসি ডিবি মুহাম্মদ মাহবুবুল আলম,সাবেক কাউন্সিলর ফরহাদ, এডভোকেট এমএ হান্নান খান, রিয়াজ মিল্কী, প্রিন্স ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলার প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ ।