ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 1, 2026 - 12:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

মোঃ নাসিম ঃসারাদেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

আজ রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এবং ডাসকো ফাউন্ডেশন ও এ-ইশাওয়ার প্রকল্পের আয়োজনে বেলা ১১টায় উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং ডাসকো ফাউন্ডেশন ও এ-ইশাওয়ার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও যুব সমিতির সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” শূর্আষক প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোবারক হোসেন

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক,পৌর জামায়াতের সেক্রটারী খলিলুর রহমান। সফল যুব উদ্যোক্তা ফাইজুর কবির,ডাসকোর প্রতিনিধি কিসমোতারা সহ উপজেলার বিভিন্ন জায়গায় উদ্যোতারা।
আলোচনা শেষে যুব আত্মকর্মী ফজলে এলাহীকে দেড় লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।