শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ
মোঃ রিয়াত মোল্লা শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ও জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুর রব বেপারি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ সময় জমিতে জোরপূর্বক সীমানার খুঁটি স্থাপন এবং কয়েকটি ফলজ গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন নকীব।
ভুক্তভোগী আফজাল হোসেন নকীব জানান, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে আব্দুর রব বেপারি, তাঁর মা এবং কয়েকজন সহযোগী তাঁর জমিতে প্রবেশ করে জোরপূর্বক সীমানার খুঁটি স্থাপন করেন। এ সময় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ কেটে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি। ভবিষ্যতে জমি দখল ও পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন এই বীর মুক্তিযোদ্ধা।
স্থানীয়দে জানান অভিযুক্ত আব্দুর রব বেপারি এক জন সন্ত্রাস তাঁর বিরুদ্ধে এলাকার জমি দখল, অবৈধ বালু উত্তোলন এবং মাদক ব্যাবসায়ীী সাথে জড়িত। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জমি জবরদখলের চেষ্টা বন্ধ, কেটে নেওয়া গাছের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।








