মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
মোঃ রুবেল মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর পৌরসভা সদরে পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল সারে ৪ টায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি।
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবৈধভাবে দোকান পাট গড়ে উঠেছিল। কয়েকবার নোটিশ প্রদান করা হলেও তা অমান্য করে দোকান পরিচালনা করে আসছিলেন দোকান মালিকেরা। তাই আজ এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হল।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনেক দিন ধরে অবৈধ স্থাপনা ছিল। অনেকবার তাদের নোটিশ দেওয়া হলেও তা অমান্য করে। তাই আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামীকাল শহীদ মিনারের পাশে সীমানা প্রাচীরের কাজ করা হবে এবং প্রাচীর ঘেঁষে ফুলের গাছ লাগানো হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা।








