সোনাইমুড়ীতে গাঁজাসহ এক নারী কারবারি গ্রেফতার
আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃনোয়াখালীর সোনাইমুড়ীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ সায়েরা খাতুন (৫২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সায়েরা খাতুন এর বসত ঘরের ভিতর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সায়েরা খাতুনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি সোনাইমুড়ী উপজেলার ৭ নং বজরা ইউপির উত্তর বজরা এলাকায় আকরাম আলীর বাড়ির দুলাল মেয়ার স্ত্রী।
সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানায়, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার উত্তর বজরা এলাকায় এক নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বলে জানা যায়। এমন তথ্যেরে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্যারেরা খাতুনের বসত ঘর থেকে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করি এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।








