ঢাকা | মে ৬, ২০২৬ - ২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রিয়াদে “চট্টগ্রাম সমিতির” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 7, 2023 - 6:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি-মরুর বুকে এক খন্ড চট্টগ্রাম এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবে রাজধানী রিয়াদে প্রবাসীদের প্রাণের সংগঠন “চট্টগ্রাম সমিতি-রিয়াদ” এর উদ্যোগে বাথাস্থ ফোরস্টার হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম সমিতি-রিয়াদ সভাপতি শওকত ওসমান চৌধুরীর সভাপতিত্বে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীনের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন গিয়াস উদ্দিন।

এ ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ক্বারী আবদুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, চট্টগ্রাম সমিতির উপদেষ্টা ও যমুনা টিভি সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ ইফতার মাহফিলের বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক কে এম জাকেরুল ইসলাম, হারুনুর রশিদ, হাজী সেলিম, সালাউদ্দিন পেয়ারু, হাসান, গিয়াস উদ্দীন, মতিউর রহমান, আলগীর হোসেন, মুহাম্মদ দ্বীপ,ওবায়দুল হক ও কামাল উদ্দীন প্রমুখ।
এছাড়াও এ ইফতার মাহফিলে
বাংলাদেশ বিমানের একাউন্ট অফিসার-সহ বাংলাদেশি প্রবাসী ও চট্টগ্রাম সমিতি-রিয়াদ নেতৃবৃন্দ-সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

শেষে, চট্টগ্রাম সমিতির রিয়াদের পক্ষ থেকে সদ্য প্রায়ত সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম মেম্বারের পরিবারকে ৫০০০০ টাকা অনুদান দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, ভবিষ্যতে দেশে ও বিদেশে অবস্থানরত দুঃস্থ অসহায় চট্টগ্রাম প্রবাসীদের আত্মমানবতার সেবায় সামাজিক ভাবে সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।