ঢাকা | মে ৬, ২০২৬ - ৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী পেল এক হাজার দুস্থ অসহায় পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 8, 2023 - 9:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ হাজার দুস্থ অসহায় পরিবার পেল খাদ্য সামগ্রী হিসেবে তেল, চাল,ডাল, ছোলা চিনি মুড়ি প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী চড়াইল খেলার মাঠে এ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মোঃজামিল হোসেন,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন ,বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলীসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ ও কালিনী ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন আহমেদ বলেন, প্রতি ঈদে আমরা আপনাদের সাথে ইফতার পার্টি ও দোয়া মাহফিল করে থাকি। মহামারীর কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শেখ হাসিনার পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন ।