ঢাকা | মে ৬, ২০২৬ - ৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় নেংটার মেলা ও ৫১তম বার্ষিক ওরছ মোবারক শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 8, 2023 - 9:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 262 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:মোতাওয়াল্লী নিয়ে দু’পক্ষের বিরোধ থাকায় এবার প্রশাসনের হস্থক্ষেপে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরীর উদ্যোগে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে ৩দিনব্যাপী নেংটার মেলা ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে আবদাল-উল-আউলীয়া আশেক-ই খোদা মহা সাধক শাহ সুফী হযরত মজনু শাহ নূরী নেংটা বাবা (রঃ) এর ৫১তম বার্ষিক ওরছ মোবারক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে শুরু হয়েছে।

এই ৫১তম বার্ষিক ওরছ মোবারক (ইংরেজি ৭, ৮ ও ৯ এবং বাংলা ২৪, ২৫ ও ২৬) আগামি শুক্রবার, শনিবার ও রোববার এই তিন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করে মিলাদ কিয়ামের মাধ্যমে ওরছ মোবারকের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে ও আগামি রোববার শেষ রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

দীর্ঘদিন ধরে মাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোতাওয়াল্লীর দাবীদার দু’পক্ষের মাঝে বিরোধ থাকায় ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উভয় পক্ষের সম্মতি নিয়ে এমন উদ্যোগ নিয়েছেন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর পরামর্শে আগত ওরছ মোবারকের সার্বিক কার্যক্রম সাফল্যমন্ডিত করে তুলতে গত (১এপ্রিল) শনিবার সকাল ১১টায় মাজার প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। অবসরপ্রাপ্ত শিক্ষক যতীন্দ্র চন্দ্র সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরী, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলী উছমান, ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল মজিদ মিয়া। অন্যদের মাঝে বক্তব্যদেন, আরিফুর রহমান দ্বিলিপ মজুমদার, শাহ আলী আকবর, আক্কাস মিয়া, শাহজাহান মিয়া, বাবুল মিয়া, রফিকুল ইসলাম, মুখলেছ মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ, এনামুল হক এনি, হাফিজুল হক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফারুক আহমেদ সহ স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, আতকাপাড়া গ্রামের প্রয়াত দুলামান্নেছা ওরফে আছিয়া খাতুন মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে বাবুল মিয়া মোতাওয়াল্লীর দায়িত্ব পান। কিন্তু মাজার পরিচালনা, ভাগ ভাটোয়রা নিয়ে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে বাবুল মিয়ার বড় ভাই লিলু মিয়ার সন্তানদের সাথে বাবুল মিয়ার বিরোধ শুরু হয়।

লিলু মিয়ার ছেলেদের দাবি, লিলু মিয়া ওয়াফক অনুযায়ী মোতাওয়াল্লী ছিলেন। তাই তাদের বাবার অবর্তমানে তারা মাজার পরিচালনার চেষ্টা করায় এ দ্বন্দ্ব তৈরি হয়েছে। যা এখন হামলা, সংঘর্ষ ও মামলা মোকদ্দমায় পর্যন্ত জড়িয়েছে।

আর গত ১মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওয়াফক অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য মোতাওয়াল্লী নিযুক্ত করা হয়েছে।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরী বলেন, মোতাওয়াল্লীর দাবীদার দু’পক্ষের সম্মতিক্রমে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসীকে সাথে নিয়ে ওরছের আয়োজন করা হচ্ছে। উভয় পক্ষই জানিয়েছে তারা ওরছ চলাকালে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, সুষ্ঠুভাবে ওরছ পরিচালনার জন্য আয়োজকবৃন্দ সহযোগিতা চেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।