ঢাকা | মে ৬, ২০২৬ - ২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাংবাদিক এনামুল ও সাজিদুলের পিতা আব্দুল কাদির আমিনের ২১তম মৃত্যুবার্ষিকী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 8, 2023 - 9:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রাম নিবাসী মরহুম আব্দুল কাদির আমিনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তিনি ২০০২ সালের ৮ এপ্রিল বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তাঁর আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। শনিবার ধর্মপাশা গ্রামে মরহুমের নিজ বাড়িতে বাদ আসর পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুল কাদির আমিন সমকাল সাংবাদিক এনামুল হক ও দৈনিক আমাদেরসময় সাংবাদিক সাজিদুল হকের পিতা।