ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাতীবান্ধায় গুচ্ছ গ্রামের  জমি দখলের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 6, 2023 - 5:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় গুচ্ছ গ্রামের জমি দখল করার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ ও শাহাজান আলী নামে দুই ব্যাক্তির বিরুদ্ধে।
এবিষয়ে হাতীবান্ধা উপজেলা ভুমি সহকারী কমিশনার এর কাছে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী সিরাজুল ইসলাম।  জানা গেছে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সরকারি ভাবে গুচ্ছ গ্রাম তৈরি হয় ১৯৯১ সালে সে সময় একজন শুবিধা ভুগিকে একটি করে ঘর ও ৪ শতক জমি প্রদান করা হয়।
অভিযোগ সুত্রে জানা গেছে খাদেমুল ও সিরাজুল ইসলাম এর কবিলিয়ত নামা ৮ শতক জমি করা হয়,  ওই জমিতে  রাস্তার পশ্চিমে একটি পুকুর রয়েছে, যাহা সিরাজুল ইসলাম ও খাদেমুল ইসলামের নামে কবিলিয়ত নামা করা। কিন্তু একই এলাকার শাহাজান আলী নামে এক ব্যাক্তি কয়েকদিন আগে জোরপূর্বক দখল করে ট্রলি দিয়ে পুকুর ভরাট করার চেষ্টা করছেন।
এবিষয়ে অভিযুক্ত শাহাজান আলী বলেন সিরাজুল ইসলাম  ওই জমির পজেশন আমার কাছে অনেকদিন আগে বিক্রি করছে সেই বিক্রির প্রমাণ পত্র আমার কাছে আছে। এবিষয়ে ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন আমরা ওই পুকুর ৩০০ টাকার বিনিময়ে তাকে মাছ চাষ করার জন্য লিজ দেই।  আমরা কোন জমি বিক্রি করি নাই। এবিষয়ে হাতীবান্ধা উপজেলা ভুমি সহকারী কমিশনার বলেন একটি লিখত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।