ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুখীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 4, 2023 - 3:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 106 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৪ জুন) বিকালে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী এলাকায় এ স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।প্রায় চার একর জায়গার উপর স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসক সার্বিক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান

জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারসহ মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।