সখীপুরে যুবলীগের আনন্দ মিছিল
শরিফুল ইসলাম বাবুল, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করায় সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগ আনন্দ মিছিলের আয়োজন করে। শনিবার (৩ জুন) সন্ধ্যায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এমএ সবুর, যুগ্ম আহবায়ক আলমাস আজাদ ও সজীব আহমেদসহ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি- সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কসহ উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ এ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
জেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং জেলা আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত সভাপতি-সম্পাদকসহ জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সখীপুর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য,মো.মাসুদ পারভেজ কে সভাপতি ও আবু সাইম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ।
ঘোষিত ওই কমিটির সহসভাপতি মো.মনিরুজ্জামান খান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার মানিক ও সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান সোহেল।
গত শনিবার (২৭ মে)টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার(৩১ মে)এক সংবাদ বিজ্ঞপ্তিতের মাধ্যমে আগামী তিন বছরের জন্য টাঙ্গাইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। সেই সাথে নবগঠিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।








