ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীর লেবুখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 4, 2023 - 4:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার
মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী:আসন্ন ০২নং লেবুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  চেয়ারম্যান পদে প্রার্থীদের প্যানেল প্রস্তুুতকরণে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
রবিবার( ৪ জুন)  সকাল ১১ টার সময়  লেবুখালী ইউনিয়নে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপস্থিতিতে বর্ধিত সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের, পটুয়াখালী জেলা শাখার সভাপতি- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন।
এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন : বীর মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নান মিয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন : ড. হারুন-অর-রশীদ হাওলাদার চেয়ারম্যান উপজেলা পরিষদ  দুমকী পটুয়াখালী।
এছাড়াও বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ  সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দুমকী উপজেলা শাখা। ও  মোঃ শাহজাহান আকন সেলিম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দুমকী উপজেলা শাখা।
উক্ত বর্ধিত সভার সভাপতিত্ব করেন আবদুস সালাম সভাপতি (ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী লীগ ০২নং লেবুখালী ইউনিয়ন শাখা।অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন  বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।