ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধুনট বাল্যবিবাহ প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 4, 2023 - 4:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার
ধুনট (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অতিরিক্ত পুলিশ সুপার সজীব সাহরীন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে‌ এ বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলমের সভাপতিত্বে জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব সাহরীন ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, পৌর মেয়র এজিএম বাদশা, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, কাউন্সিলর সেলিম রেজা সহ শিক্ষক বৃন্দ ।