ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে পৌরসভার বাজেট ঘোষণা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 10, 2023 - 12:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 85 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল ১১ টায় পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়।

এ সময় লিখিত বাজেট পাঠ করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ । ওই বাজেটে আয় ধরা হয় ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৮১ টাকা এবং ব্যয় ধরা হয় ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৭১ টাকা এবং স্থিতি ২ কোটি টাকা।

পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,প্যানেল মেয়র মো.বিল্লাল শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, পৌরসভার সচিব মো. কামরুল ইসলাম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।