ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে  নৌকার মাঝি নিখোঁজ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 13, 2023 - 3:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকা চালাতে গিয়ে আব্দুর রশিদ নামে এক নৌকার  মাঝি পানিতে পড়ে নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার সকালে  দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগরের বাশপট্টিঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটানা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাশপট্টি ঘাট থেকে কয়েকজন যাত্রী নিয়ে মাঝি আব্দুর রশিদ নদীর অপর পাড়ে যাচ্ছিলেন। এসময় শারিরীক অসুস্থতার কারনে সে হঠাৎ নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই যাত্রীদের সামনে নদীর পানিতে তলিয়ে যায় ।

নদীর পারের অনেক লোকজন প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মাঝি আব্দুর রশিদকে উদ্ধাদের
অভিযান চালায়। তবে সদরঘাট ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ মোঃ আব্দুল মালেক জানান, স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে কিছুটা ব্যাহত হলেও অভিযান অব্যাহত রয়েছে।