ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে  বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 4, 2023 - 1:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

কেরানীগঞ্জে প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে কোস্টগার্ডের অভিযানে ৫ হাজার ৮০০কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ।কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৪৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তর কেরানীগঞ্জ, ঢাকার যৌথ উদ্যোগে স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে ধলেশ্বরী ব্রীজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সাতক্ষীরা থেকে চট্রগ্রাম গামী ০৩ টি বাস ও ০১ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ৫,৮০০ (পাঁচ হাজার আট শত) কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। উক্ত বিশেষ অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: আশিক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।