ঢাকা | আগস্ট ৩, ২০২৬ - ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জলবায়ু সহিষ্ণু প্রয়োজনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 7, 2023 - 2:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর বাস্তবায়নে জলবায়ু সহিষ্ণু দেশী মুরগীর ঘর ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়া দেশী মুরগী পালন সমিতি পোমরা গিরিজ ফকির বাড়ি প্রাঙ্গনে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন এলডিডিপি প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা ডা. কল্পনা চাকমা। বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, ইউপি সদস্য আলমগীর তালুকদার রণি, সমিতির সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার মুহাম্মদ আবদুল মুনাফ। শেষে প্রতিটি ২০ হাজার টাকা করে ব্যয়ে নির্মিত ৪০টি দেশী মুরগীর ঘর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় সমিতির ৪০ জন সদস্যদের মাঝে দেশি মুরগী পালনকাজে ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়া দেশী মুরগী পালনে দক্ষতাবৃদ্ধিতে সমিতির এই সদস্যদের ৭-৮টি প্রশিক্ষণ দেয়া হয়েছিলো বলে জানান সংশ্লিষ্টরা।