ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ৯:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 10, 2023 - 2:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 136 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অংশ থেকে চরপাড়া গ্রামের মিজানুরের বাড়ি পর্যন্ত এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ২৪৫ মিটার আরসিসি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল সারে ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া এলাকায় এ কাজের উদ্বোধন করেন, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল খান, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন হক, সংরক্ষিত নারী (আসন-১,২,৩) এর কাউন্সিলর আফসানা আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা,সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, উপ- সহকারী প্রকৌশলী (সিভিল)বাবুল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ।

‘লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়ন কাজের ৪ টি রাস্তার জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে, ১ কোটি ০৬ লক্ষ ১৮ হাজার ০৫৪ টাকা ব্যয় ধরা হয়েছে।

তারমধ্যে আজকে ১ নং ওয়ার্ডের কাজের উদ্বোধন করা হল। মেসার্স এফ এফ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করবেন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৭ লক্ষ ৭৬ হাজার ১০০ টাকা। রাস্তা উদ্বোধন শেষে মোনাজাত করেন, কাউন্সিলর আব্দুল জলিল খান।