ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ১০ ভরি স্বর্ণ চুরি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 12, 2023 - 9:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ১০ ভরি স্বর্ণ চুরি ঘটনা ঘটেছে। আজ ভোর ৪ টার দিকে কোন্ডা ইউনিয়নের হাজারীবাগ এলাকায় সিঙ্গাপুর প্রবাসী চিত্তরঞ্জন দাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

সিঙ্গাপুর প্রবাসী চিত্তরঞ্জন বাড়ৈ স্ত্রী পপি রানী বাড়ৈ বলেন, আমার সন্তানদের নিয়ে নিচতলায় ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দোতলায় গিয়ে দেখি ঘরের ভেতরে সব ছড়ানো ছিটানো অবস্থা রয়েছে। এবং আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণ ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। রাতে ছাদের দরজা দিয়ে ঘরের দোতলায় প্রবেশ করে চুরি করেছেন চোরচক্র।

এ বিষয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জামান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানায়

প্রবাসী চিত্তরঞ্জন বাড়ৈ স্ত্রী পপি রানী বাড়ৈ একটি মামলা দায়ের করা করেছে।