তানোর মালশিরা রাস্তায় গাছ খেকো মাষ্টার হাবিবুরের সরকারি গাছ কর্তন
সোহানুল হক পারভেজ (রাজশাহী) : রাজশাহী তানোর উপজেলার মালশিরা গ্রামের মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান আজ ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টার সময় কোন অনুমতি ছাড়াই বরেন্দ্রর গাছ শ্রমিকদেরকে নিয়ে কর্তন করেছেন।
এ বিষয়ে মালশিরা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি, তিনি জানান এ গাছ কাটার পেছনে বড় বড় নেতারা আছে এবং বরেন্দ্র ইঞ্জিনিয়ার বিষয়টি জানেন আপনি ক্যামেরাটা অফ করুন বলে তিনি দমভক্তি প্রকাশ করেন।
এ নিয়ে বরেন্দ্র ইঞ্জিনিয়ারকে ফোন দেয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তানোর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার বিল্লাল হোসেন জানান তদন্ত সাপেক্ষে বিষয়টি নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।








