বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় জমি সংক্রান্ত ঝামেলা থেকে আদালতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বারহাট্টা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই এলাকার আঃ বচির, সার্জেন্ট আবদুল মান্নান, কাঞ্চন মিয়া, আমিনুল ইসলাম সুহেল,খোকন মিয়া, বাবুল মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার দিন আসমা ইউনিয়নের আসমা পশ্চিম পাড়া গ্রামের শাহজাহানের মেয়ে মালা আক্তারের (৩১) সাথে একেই গ্রামের সুনু মিয়ার ছেলে (শাহজাহান এর ভাগিনা) আনোয়ার হোসেনের (৩৩) জমি সংক্রান্ত ঝামেলায় কথা কাটাকাটি হয়।যেহেতু জমি সংক্রান্ত ঝামেলা আছে তাই প্রায়ই তাদের মধ্যে কথা-কাটাকাটি হত।কিন্তু ঘটনার ২ দিন পর মালা আক্তার বাদি হয়ে আনোয়ারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।অথচ এমন কোন ঘটনাই হয়নি।মালা আক্তার একজন চক্রান্তকারী মেয়ে।তার কাজই হল কাউকে বিপদে ফেলে সুযোগ সুবিধা আদায় করে নেওয়া।তাই দ্রুত এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা।
এ অভিযোগের বিষয়ে মামলার বাদি মালা আক্তারের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, বিবাদী আনোয়ার থাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।আনোয়ারের গালিগালাজের জন্য ঘরে থাকা যায় না।আপনি যে মামলা করেছেন এমন কোন ঘটনা আপনার সাথে হয়েছে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নে বাদি এড়িয়ে যান।








