তানোর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের প্রদীপ সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না, তানোর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন, তানোর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জিল্লুর রহমান,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপির দক্ষিন শাখার সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি মিঞা ,পাঁচন্দর ইউপির দক্ষিন শাখার সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইড় ইউপি আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
এ সময় তানোর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।








