ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দলীয় মনোনয়ন না পেয়ে সুনামগঞ্জ-১ এ স্বতন্ত্র প্রার্থী হবেন বলে  ঘোষণা দিয়েছেন  তিনজন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 28, 2023 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 97 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন সহ তিনজন। গত রবিবার বিকেলে এক ভিডিও বার্তায় মোয়াজ্জেম হোসেন রতন এ ঘোষণা দেন। অন্য দুজন হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বিনয় ভূষন তালুকদার ও জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম আহমেদ।

জানা যায়, সুনামগঞ্জ-১ আসন থেকে এবার আওয়ামী লীগের ১৬ জন প্রার্থী নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাঁদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিত চন্দ্র সরকারকে নৌকা প্রতিক মনোনয়নের দলীয় টিকিট দিয়েছে দল।

বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। দলীয় মনোনয়ন না পেয়ে গত রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবদুর রাজ্জাকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তা দেন তিনি।

১ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন প্রিয় হাওরবাসী ১৫টি বছর আপনাদের সঙ্গে আমি ছিলাম। যত দিন বেঁচে থাকব আপনাদের সঙ্গে থাকব। আমার সঙ্গে চারটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতা-কর্মীরা আছেন। আমার সঙ্গে আগেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও আপনারা থাকবেন। আগামী ৩০ নভেম্বর বেলা ১১টায় সুনামগঞ্জ ডিসি অফিসে আমরা মনোনয়নপত্র জমা দেব। সুষ্ঠু, সুন্দরভাবে এই হাওরবাসীকে আমরা নতুন একটি চমক উপহার দেব। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব নেতা-কর্মীকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বিনয় ভূষন তালুকদার বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রার্থী সম্পর্কিত ঘোষণা মোতাবেক আমি সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ৪২ সেকেন্ডের ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার ব্যক্তিগত ফেইজবুক আইডিতে লাইভে এসে তার এই সিদ্ধান্ত প্রকাশ করে সকলকে জানিয়ে দেন এবং সকলের সহযোগিতা ও দোয়া, আশীর্বাদ চেয়েছেন।

জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম আহমেদ ৪ মমিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে বলেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় আমার অনেক জনপ্রিয়তা থাকায় আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছিলাম।

যাইহোক যেকোনো কারণে বিভিন্ন মেরুকরণের কারণে সর্বোচ্চ বিবেচনায় থেকেও, সর্বোচ্চ জনপ্রিয় হওয়ার পরেও দলীয় হাই কমান্ড আমাকে নৌকার মনোনয়ন দিতে পারেনাই। এতে হাই কমান্ডের প্রতি আমার কোনো দ্বিধা নেই। যাকেই নৌকা দিয়েছিল আমাদের প্রতি নির্দেশনা থাকলে আমরা নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু হাই কমান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী যেদিন মনোনয়ন প্রধান করলে ওইদিন সকাল বেলা আমাদের সবাইকে ওনার বাসভবনে ডেকে নিয়ে ওনি বলেছেন যে নির্বাচনকে প্রতিদন্ধীতপূর্ণ করার জন্য, নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য এবং নির্বাচন ভোট কেন্দ্রে ভোটারদের আনার জন্য।

যাহাতে করে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম আমাদের যদি জনপ্রিয়তা থাকে তাহলে আমরা যেন নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমরা বিজয়ী হয়ে আসতে পারলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বাগতম জানাবেন এবং এটা কোনো বিদ্রোহী না, নির্বাচনকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন। তাই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো ও আগামি ৩০ তারিখ সুনামগঞ্জ ডিসি অফিসে মনোনয়ন জমা দিবো। সবার সহযোগীতা ও দোয়া কামনা করেন তিনি।