ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 29, 2023 - 2:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় উপজেলা প্রসাশনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা
মীর মো.কামাহ্ তমাল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা
পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা
পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।

সভায় দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।