না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ মোল্লা
মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃনড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম নিবাসী ও লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ওবায়দুর রহমানের গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজির আহমেদ মোল্লা ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
বুধবার (২৯নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মোঃ নাজির আহমেদ মোল্লা বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
বুধবার বাদ আছর উপজেলার তালবাড়িয়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তালবাড়িয়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ শেষে তালবাড়িয়া কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।








