ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে না না কর্মসুচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপ করা হয়েছে।
এ উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ শহীদ মীনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এরপর সূর্য্যদয়ের সাথে সাথে সকাল সাড়ে ৬টায় একে একে পুষ্পার্পন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, ফুলবাড়ী থানার পক্ষে ওসি মোস্তাফিজার রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর ইসলামসহ ফুলবাড়ী থানা পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক,পেশাজীবি সংগঠন এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।
সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় পতাকা মঞ্চে উপস্থিত থেকে মার্চফাষ্ট সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী (সার্কেল) ফরহাদ হোসেন, ওসি মোস্তাফিজার রহমান।
পরে সেখানে কুচ-কাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে,ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কুচ-কাওয়াজ ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেযারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপির জৈষ্ঠ কণ্যা ফারজানা রহমান মুক্তা। এসময় উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।








