ধর্মপাশায় রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের ৩২ তম ওরছ মোবারক সম্পন্ন
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ছফেদাবাদ রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের ৩২ তম ওরছ মোবারক গতকাল (১৫ডিসেম্বর) শুক্রবার সম্পন্ন হয়েছে। উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দশধরী গ্রামের “মা” মহলে এই দরবার শরীফ অবস্থিত।
জানা যায়, সুলতানুল আউলীয়া বড়পীর দাস্তেগীর হযরত গাউছে পাক ও আলহাজ্ব হযরতুল আল্লামা রেজভী শাহ নূরী এবং তিনির জেষ্ঠ্যপুত্র শহীদ পীরজাদা আলহাজ্ব আল্লামা ছদরুল আমিন রেজভী শাহ নূরী, জেষ্ঠ্য কন্যা শাহজাদী আয়েশা আক্তার রেজভী ও রেজভীয়া দরবার শরীফের প্রবীণ খলিফা এবং রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের প্রতিষ্টাতা শাহ ছূফী হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী রেজভী ছূন্নী আল-ক্বাদেরী (রহঃ) এঁর স্মরণে ৩২ তম এই বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়। এনতেজামিয়া কমিটির পক্ষে ধর্মপাশার “মা” মহল ছফেদাবাদ রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের প্রাঙ্গণে পীরজাদা মোহাম্মদ হামিদুর রহমান চৌধুরী রেজভী এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এই ওরছ মোবারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল হেকিম চৌধুরী, সহসভাপতি ছিলেন আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী, শুভাগমন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নেত্রকোণা জেলার সতরশীর রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর ছাহেব শাহ ছূফী হযরতুল আল্লামা বদরুল আমিন রেজভী ছূন্নী আল-ক্বাদেরী পীর ছাহেব, উদ্বোধন করেন ধর্মপাশার “মা” মহল ছফেদাবাদ রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের পীরজাদা মোহাম্মদ হামিদুর রহমান চৌধুরী রেজভী, প্রধান বক্তা ছিলেন রেজভীয়া দরবার শরীফের সম্মানিত খলিফা মুফতি আল্লামা নজরুল ইসলাম রেজভী কুমিল্লা, চান্দিনা; বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ গৌরীপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরতুল আল্লামা সিরাজুল ইসলাম জিহাদি। সম্মানিত মেহমান ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা রেজভীয়া দরবার শরীফে পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মুজিবর রহমান ভুঁইয়া রেজভী, বিশিষ্ট খাদেম শামছুদ্দোজা আহমদ সাজা রেজভী প্রমুখ।
রাত ১১ টার পর উপজেলা ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরীর পরিচালনায় আধ্যাত্মিক ভক্তিমুলক গান পরিবেশেন করেন বাউল শিল্পী হবিল সরকার ও ক্বারী আলমগির সরকার, নূরুজ্জামান সরকার ও শিশু শিল্পী রাব্বুল নূরী।
এছাড়াও এনতেজামিয়া কমিটির পক্ষে শুভেচ্ছা ও ধন্যবাদান্তে ছিলেন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান, মুহাম্মদ জহিরুল আলম, মুহাম্মদ মাসুদুল হাসান, ব্যারিস্টার সাইফুর রহমান শাহীল ও গালিব আহমেদ চৌধুরী।
আখেরি মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।








