ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পতাকা অবমাননার প্রতিবাদ করায় হামলায় দুই তহসিলদার আহত, আটক ১২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 18, 2023 - 8:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিজয় দিবসে পতাকার অবমানার প্রতিবাদ করায় হোটেল শ্রমিকদের হামলায় ওমর ফারুক ও আরিফুর রহমান নামে দুই তহসিলদার আহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) সকল সাড়ে ৮ টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া হোটেলে এ ঘটনা ঘটে।

এসময় বিক্ষুব্ধ জনতা হোটেল বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ১২ হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ। হোটেলটি এখন বন্ধ রয়েছে।

আহত দুই তহসিলদারকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওমর ফারুক উত্তর হামছাদী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার এবং আরিফুর রহমান রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার। তারা দুজনেই মুক্তিযোদ্ধার সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয়ী দিবস উপলক্ষে প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া হোটেল কর্তৃপক্ষ বিকৃত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় ওই হোটেলে সকালের নাস্তা খেতে এসে পতাকার অবমানার দৃশ্যটি তাদের চোখে পড়লে এর প্রতিবাদ করেন তহসিলদার ওমর ফারুক।
এতে হোটেলের ম্যানেজার মায়নুল হাসান সাকিবের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে চড় দেন তিনি। হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওমর ফারুকের উপর হামলা চালায়। এসময় তাকল রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন আরেক তহসিলদার আরিফুর রহমান। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এঘটনায় ওই হোটেলের ১২ কর্মচারীকে আটক করে পুলিশ।

সদর থানার উপ-পরিদর্শক ওলি উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে।