ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহিরপুর শ্রীপুর বাজারে স্বতন্ত্র:প্রার্থী সেলিম আহমদ এর নির্বাচনী অফিস উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 18, 2023 - 2:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ধর্মপাশা, জামালগঞ্জ,মধ্যনগর,ও তাহিরপুর উপজেলাসহ এই ৪চার উপজেলার জনগণ মনোনীত সুনামগঞ্জ-১ আসের স্বতন্ত্র প্রার্থী মো:সেলিম আহমদ এর নির্বাচনী অফিস আজ (সোমবার ১৮ইডিসেম্বর)সন্ধায় শ্রীপুর বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক,নানা শ্রেনী পেশার মানুষে ও যুবকদের উপস্থিতিতে ও শ্রীপুর বাজার বায়তুল আফজাল জামে মসজিদের ইমাম মো: মাওলানা বদরুল আলম এর মাধ্যমে দোয়া করানো হয়েছে।

শাহ আলমের সভাপতিত্বে ও সোহাগের সঞ্চালনায় শ্রীপুর বাজার অফিসে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্তিতে সাইদ আহমেদ খোকনের পরিচালনায়,এসময় সভাপতি শাহ আলম বলেন,আমি শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীর কাছে আমার সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থী আমার পুতরা মো:সেলিম আহমদ এর জন্য দোয়া ঈগল মার্কায় ভোট চাচ্ছি,এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

এসময় সুনামগঞ্জ ১- আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি মোটো ফোনে কৃতজ্ঞতা প্রকাশ ও তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করে যাওয়ায় নেতাকর্মী,সমর্থক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,জনগণ মনোনীত আপনাদের সমর্থন নিয়ে আমি নির্বাচনে নেমেছি এবং ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছি। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকবো।

আমি জনসাধারণ মানুষের ঈগল মার্কার প্রতি পূর্ণসমর্থন ও সহযোগিতা করে নির্বাচনী প্রচার কাজে আমাকে সহযোগিতা অব্যাহত রাখায় এজন্য আমি সকলের কাছে ঋণী। তিনি আরো বলেন,সুনামগঞ্জ ১- আসনের ধর্মপাশা,জামালগঞ্জ,মধ্যনগর ও তাহিরপুর উপজেলা বাসীর মানুষের অধিকার আদায় এবং উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনে দাড়িয়েছি।

আসছে ৭ই জানুয়ারি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য তিনি প্রশাসন ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন,জনগনের ভোট যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় শ্রীপুর বাজারে অফিস উদ্বোধন সময় উপস্থিত ছিলেন,৭,৮,ও ৯ ওয়ার্ডের নেতাকর্মীসহ জন সাধারণ মানুষজন।