ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাংবাদিকের টাকা মালামাল ছিনতাই ঘটনায় কেরানীগঞ্জে ২ ছিনতাইকারী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 18, 2023 - 2:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঢাকা জেলা (দক্ষিন) প্রতিনিধি ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেনকে ছুরি ঠেকিয়ে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল রনি খান (৩০) ও মো: ছালেক (৩২)। সোমবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে ২ আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ওসি মাহাবুব আলম।

সাংবাদিক রাকিব হোসেন জানান, ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬ টার দিকে তিনি শুভাঢ্যা বেগুনবাড়ী এলাকার বাসা থেকে বের হন। ঢাকার আরামবাগ বাস কাউন্টারে যাওয়ার জন্য রিকশাযোগে বেগুনবাড়ী কালভার্ট সেতুর উপর আসলে ২ ছিনতাইকারী রিকশা থামিয়ে বুকে ছুরি ঠেকিয়ে ২৫ হাজার টাকা, মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, পরিচয়পত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, মামলার পর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারা পেশাদার অপরাধী এবং একাধিক মামলার আসামী।