খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
মোঃ লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:”প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার ,সমুন্নত রাখবো তাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ পালিত হয়েছে।
১৮ ডিসেম্বর (সোমবার) আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইষ চেয়ারম্যান আফরোজা পারভীন সহ উপজেলার প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, টিটিসির প্রশিক্ষণার্থী এবং কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।







