ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়ালেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনির

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 26, 2023 - 2:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

ঝালকাঠি প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ালেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির। তিনি মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলেন করে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির , রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ,উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু, শাহ জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মনির জানান, তার ব্যক্তিগত কারনে প্রধানমমন্ত্রী ও নৌকার প্রতি শ্রদ্ধা রেখে তিনি নির্বাচন থেকে সরে যাচ্ছেন। এ সময় তিনি তার অনুসারী সহ ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী সহ মনিরুজ্জামান মনিরের সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মনিরুজ্জামান মনির আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য।